ছবি সংগৃহীত
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে হেরে পিছিয়ে রয়েছে বাংলাদেশ দল। তাই সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। এমন সমীকরণের ম্যাচে টস জিতে ফিল্ডিং করছে লাল সবুজ দল।
বৃহস্পতিবার (০৯ জুলাই) হারারেতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
সফরজুড়ে হতাশাজনক পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারের পর সিরিজের প্রথম ওয়ানডেতেও ২৫ রানে হেরেছে বাংলাদেশ।
দুই ম্যাচেই ব্যাটিং ধস ছিল বাংলাদেশের পরাজয়ের প্রধান কারণ। বিশেষ করে প্রথম ওয়ানডেতে মাত্র ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হওয়া দলটির জন্য উদ্বেগের বিষয়।
আরও পড়ুন<<>>ফ্রান্স-মরক্কোর ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার
আজকের ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানের জায়গায় সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।
অন্যদিকে, জিম্বাবুয়ে একাদশ অপরিবর্তিত রেখেছে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা (অধিনায়ক) ও ব্লেসিং মুজারাবানি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































