Apan Desh | আপন দেশ

ভারত-অস্ট্রেলিয়া টেস্টে বাংলাদেশি আম্পায়ার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:১৩, ২৫ ডিসেম্বর ২০২৪

ভারত-অস্ট্রেলিয়া টেস্টে বাংলাদেশি আম্পায়ার

অস্ট্রেলিয়ার মাটিতে ভারত ও অজিদের মধ্যে চলছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। ইতিমধ্যেই শেষ হয়েছে সিরিজের প্রথম দুই টেস্ট। উভয় দলই একটি করে ম্যাচ জেতায় ১-১ সমতা বিরাজ করছে সিরিজে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)  চতুর্থ টেস্টে মাঠে নামবে কামিন্স-রোহিতরা। সেই টেস্টে থাকছে বাংলাদেশও। সিরিজের বাকি দুই ম্যাচে আম্পায়ার হিসেবে থাকছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এ বাংলাদেশি আইসিসির এলিট প্যানেলের সদস্য।

বক্সিং ডে টেস্টে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকছেন সৈকত। সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে তিনি থাকবেন মাঠের আম্পায়ারের দায়িত্বে। সৈকতের সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে এ ম্যাচে থাকছেন মাইকেল গফ। সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম টেস্ট।

এর আগে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার টেস্ট সিরিজেও আম্পায়ারিং করেন আইসিসির এ ম্যাচ অফিসিয়াল। ডারবান টেস্টে ম্যাচ পরিচালনায় প্রশংসিত হয়েছেন সৈকত। নিখুঁতভাবেই ম্যাচটি পরিচালনা করেন। ম্যাচটিতে তার দেয়া ৮টি সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে প্রতিটিতেই ব্যর্থ হয়েছে দুই দলের ব্যাটাররা। মানে শতভাগ সফল ছিলেন তিনি।

আইসিসি ইভেন্টসহ বিশ্বের বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এখন পরিচিত চিত্র। বাংলাদেশের এ আম্পায়ার কখনো মাঠে কখনো টিভি, চতুর্থ আম্পায়ার হিসেবেও কাজ করেন। দুর্দান্ত আম্পায়ারিংয়ে নজর কেড়েছেন তিনি।

টেস্টে ৫টি আন্তর্জাতিক ম্যাচে তার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রিকেটাররা মোট ৩২টি রিভিউ নিয়েছেন। এর মধ্যে কেবল ৭টি সিদ্ধান্ত গেছে তার বিপক্ষে। বাকি ২৫ সিদ্ধান্তেই সফল হয়েছেন সৈকত। ফলে এবার বোর্ডার-গাভাস্কার ট্রফির মতো হাইভোল্টেজ সিরিজেও তাকে নিয়ে বাড়তি আগ্রহ থাকবে সমর্থকদের।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch