Apan Desh | আপন দেশ

শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী

রাজধানীর ১৬ স্থানে খাদ্য-বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২৩:০০, ২৬ মে ২০২৬

রাজধানীর ১৬ স্থানে খাদ্য-বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী

ছবি: আপন দেশ

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণের কর্মসূচি নেয়া হয়েছে।

শনিবার (৩০ মে) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর ১৬টি স্থানে এ কর্মসূচি পালন করা হবে। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসন এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ মোট ১৬টি স্থানে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে।

আরও পড়ুন <<>> জিয়ার মৃত্যুবার্ষিকীতে খাদ্য-বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী

এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবীদের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও মিলাদ, দোয়া মাহফিল এবং খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।

প্রতিটি স্থানে স্থানীয় সংসদ সদস্যদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়