Apan Desh | আপন দেশ

আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৬, ৭ ফেব্রুয়ারি ২০২৬

আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ছবি : সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় নির্বাচন থেকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে বাদ দেয়া হলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) এক মিডিয়া ব্রিফিংয়ে এ মন্তব্য করে সিপিডি। এসময় সবুজ টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা: প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল শীর্ষক ব্রিফিংয়ে বিভিন্ন নির্বাচনি এলাকায় পরিচালিত জরিপের তথ্য উপস্থাপন করে সিপিডি। 

সিপিডি জানায়, আওয়ামী লীগের বিপুলসংখ্যক সমর্থক ও ভোটার চূড়ান্ত নির্বাচনী ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করা হলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। 

আরও পড়ুন<<>>১৩২ প্রার্থী আয়কর বিবরণী দাখিল করেননি: সুজন

গবেষণা সংস্থাটি জানায়, দেশের রাজনৈতিক বাস্তবতায় কোনও বড় রাজনৈতিক শক্তি ও তার ভোটারদের বাইরে রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা কঠিন।

সিপিডি জানায়, নির্বাচন কেবল প্রশাসনিক প্রক্রিয়া নয় বরং এটি জনগণের প্রতিনিধিত্ব ও মতামতের প্রতিফলন। সে কারণে রাজনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করাই নির্বাচনের গ্রহণযোগ্যতার মূল শর্ত।

গবেষণা সংস্থাটির মতে, একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে হলে সব প্রধান রাজনৈতিক পক্ষ এবং তাদের সমর্থক ভোটারদের অন্তর্ভুক্ত করা জরুরি। তা না হলে নির্বাচনের ফলাফল নিয়ে দেশে-বিদেশে প্রশ্ন ওঠার আশঙ্কা থাকবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়