ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইরানের ওপর চালানো ধ্বংসযজ্ঞকে ‘বাড়াবাড়ি’ বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের নেতৃত্ব নিয়ে ওয়াশিংটন সম্ভবত বাড়াবাড়ি করে ফেলেছে।
সোমবার (১৩ অক্টোবর) ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউন শহরে নির্বাচনী প্রচারণা সমাবেশে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন বুঝতে পারছে না, ইরানে কাদের সঙ্গে কাজ করবে। এমনকি ওয়াশিংটন যাদের দেশটির ভবিষ্যত প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করেছিল, তাদের কেউই এ দায়িত্ব নিতে রাজি হচ্ছেন না বলে দাবি করেন ট্রাম্প।
আরও পড়ুন <<>> ইয়েমেনে ৯৫০ হুতি যোদ্ধা নিহত
একই সঙ্গে তিনি দাবি করেন, গত প্রায় আট মাসের যুদ্ধে ইরান তার বিমানবাহিনী ও নৌবাহিনীর ১৫৯টি জাহাজ হারিয়েছে।
তার ভাষায়, ইরানের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ এখন সমুদ্রের তলদেশে পড়ে আছে। হরমুজ প্রণালি, পারস্য উপসাগর ও ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার মধ্যে ট্রাম্পের এ মন্তব্য সামনে এলো।
ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্সের (ইউকেএমটিও) তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর থেকে এসব জলসীমায় অন্তত ১৯টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































