Apan Desh | আপন দেশ

হামাসকে কালো তালিকাভুক্ত করল আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৯, ১৩ জুলাই ২০২৪

হামাসকে কালো তালিকাভুক্ত করল আর্জেন্টিনা

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে কালো তালিকাভুক্ত করেছে আর্জেন্টিনা। শুক্রবার (১৩ জুলাই) এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই। প্রেসিডেন্ট দফতরের অফিশিয়াল স্টেটমেন্ট অনুযায়ী হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়েছে বুয়েন্স আয়ার্স।

শুধু কালো তালিকাভুক্তই নয়। ফিলিস্তিনি গোষ্ঠীর সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও সংস্থার সব ধরনের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে দেশটি।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। সেই সঙ্গে হামাসের বিরুদ্ধে ইসরায়েলে ৭ অক্টোবরের হামলার প্রতিবাদও করা হয়। তকমা দেয়া হয় তেলআবিবের ইতিহাসে জঘন্যতম হামলার। স্টেটমেন্টটি প্রেসিডেন্টের সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করা হয়।

উল্লেখ্য, হামাসকে সমর্থন দেয়ার অভিযোগে ইরানেরও সমালোচনা করা হয় বুয়েন্স আয়ার্স থেকে। ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বেশ কয়েকবার নেতানিয়াহু প্রশাসনের পক্ষ নিয়েছে লাতিন আমেরিকার দেশটি।

আপন দেশ/কেএইচ/এমবি 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement