Apan Desh | আপন দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি, বিকেলে নিয়োগ রাতে স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:২০, ৫ এপ্রিল ২০২৪

আপডেট: ০২:২১, ৫ এপ্রিল ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি, বিকেলে নিয়োগ রাতে স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানকে নিয়োগ দিয়েছিল সরকার। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাতে একই দফতরের আরেক প্রজ্ঞাপনে এ নিয়োগ স্থগিত করা হয়। তবে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক এবং লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মিজানুরের নিয়োগ আদেশ স্থগিত করা হলো।

আগের প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক মিজানুরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে। রাষ্ট্রপতি ও আচার্য এ নিয়োগ দেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান আ.লীগের সাবেক এমপি গ্রেফতার ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু চীনা বিনিয়োগ বাড়লে বাণিজ্য ঘাটতি কমবে: বাণিজ্যমন্ত্রী এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি দেশজুড়ে বৃষ্টির আভাস, ৩ জেলায় বইছে তাপপ্রবাহ রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ২ কোন ম্যাচ না জিতেও নকআউটে কেপ ভার্দে দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ সেরা ফ্রান্স রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র