Apan Desh | আপন দেশ

নওগাঁয় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

নওগাঁ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪২, ৯ মে ২০২৬

নওগাঁয় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

ছবি : সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সুমনা দাস নামে এক কলেজপড়ুয়া ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। 

শনিবার (০৯ মে) সকালে উপজেলার বালাহৈর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুমনা দাস উপজেলার বালাহৈর গ্রামের শ্রী দুলাল দাসের মেয়ে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে ভাই-বোনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সুমনা নিজ কক্ষে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান।

পরবর্তীতে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন<<>>সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রেড ক্রিসেন্টের সহায়তা প্রদান

ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশের একটি টিম হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়