Apan Desh | আপন দেশ

রাশমিকা মান্দানা

তিনজন হওয়ার ইঙ্গিত রাশমিকা

তিনজন হওয়ার ইঙ্গিত রাশমিকা

ভারতের দক্ষিণী সিনোমার জনপ্রিয় তারকা দম্পতি বিজয় দেবারাকুন্ডা ও রাশমিকা মান্দানা। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে এর মাঝেই শুরু হইয়েছে নতুন গুঞ্জন। সম্প্রতি রাশমিকার একটি সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে গুঞ্জন উঠেছে নতুন অতিথি আসতে চলেছে বিজইয়-রাশমিকার ঘরে। বিয়ের মাত্র এক মাসের কিছু বেশি সময় পরে রাশমিকা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, ক্যাপশনে লিখেছেন, এখন আমরা তিনজন এবং সঙ্গে যুক্ত করেছেন একটি সাদা হৃদয়ের ইমোজি। ভিডিওটিতে অ্যানিমেটেড গ্রাফিক্সে রাশমিকা ও বিজয়কে একটি লাল হৃদয় ও হলুদ ফুলের সঙ্গে দেখানো হয়েছে। ফ্যানরা তৎক্ষণাৎ এটি গর্ভধারণের ঘোষণা হিসেবে ধরে নিয়েছেন।

০৬:১৪ পিএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement