Apan Desh | আপন দেশ

কোরআন প্রতিযোগিতা

সরকারি উদ্যোগে শুরু হচ্ছে কোরআন প্রতিযোগিতা

সরকারি উদ্যোগে শুরু হচ্ছে কোরআন প্রতিযোগিতা

সরকারি উদ্যোগে শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী এ আয়োজন শুরু হবে। প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে উপজেলা বা জোন পর্যায়, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। মঙ্গলবার (০৩ মার্চ ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট তিনটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফজ (অনুর্ধ্ব ১৮ বছর), ‘খ’ গ্রুপে তাজবীদসহ ২০ পারা হিফজ (অনুর্ধ্ব ১৫ বছর) ও ‘গ’ গ্রুপে তাজবীদসহ ১০ পারা হিফজ (অনুর্ধ্ব ১২ বছর)।

০৩:৩৯ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement