প্র্যাবের নয়া সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম
দেশের ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (প্র্যাব)। সংগঠনটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইয়াহিয়া মির্জা। তিনি সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া হিসেবে কর্মরত। সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলাম।
০৯:০৮ এএম, ৩০ অক্টোবর ২০২৬ শুক্রবার