৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সোমবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, দেশের সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) নিম্নবর্ণিত শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের কাছ থেকে নিম্নলিখিত শর্তে ই-অ্যাপ্লিকেশন আহ্বান করা হচ্ছে।
০৬:৫৭ পিএম, ৫ জানুয়ারি ২০২৬ সোমবার