Apan Desh | আপন দেশ

বুদ্ধিজীবী

‘বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভারতীয় গোয়েন্দাদের সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ’

‘বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভারতীয় গোয়েন্দাদের সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ’

বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনী ও গোয়েন্দাদের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ দাবি করেন। পরওয়ার বলেন, বামপন্থি, কলকাতাকেন্দ্রিক বুদ্ধিজীবী, ভারতীয় তাবেদার নানাভাবে জামায়াতে ইসলামীকে হত্যাকাণ্ডের জন্য দায়ী করে থাকেন। কিন্তু ইতিহাসের এখন বহু তথ্য, বহু সত্য বেরিয়ে এসেছে। এ হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় গোয়েন্দাদের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। কারণ ১৬ ডিসেম্বর বিজয়ের প্রাক্কালে এ হত্যাকাণ্ড হলো। তিনি আরও বলেন, ৮ ডিসেম্বর বিজয়ের আগে ভারতের ৩৬ সেনা ঢাকায় অবতরণ করেছিল। রেকর্ড আছে। তখন রাজধানী ঢাকাসহ পূর্বপাকিস্তান ভারতের সেনাদের নিয়ন্ত্রণে। সেই সময় পাকিস্তানের সৈন্য, রাজাকার আলবদর, স্বাধীনতাবিরোধী যাদেরকে বলা হয়, ওই বিজয়ের প্রাক্কালে ভারতীয় সেনারা যখন পুরো নিয়ন্ত্রণে নিয়ে নিলো তখন তারা তো নিজেদের আত্মসমর্পণ, নিজেদের প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে ব্যস্ত ছিল। কে কাকে খুঁজে হত্যা করবে, নিজেদের বাঁচাতেই তো তারা ব্যস্ত ছিল।

০৭:২৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

জামায়াত আমীরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত হবে: ইসি আনোয়ারুল মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতসহ আমন্ত্রণ পেল যেসব দেশ ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি নাইজেরিয়ায় প্রত্যন্ত গ্রামে হামলা, নিহত ৩২ স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন যেখানে আঘাত আসবে সেখানেই প্রতিরোধ : জামায়াত আমীর দেশ ছাড়ার বিষয়ে মুখ খুললেন ফয়েজ আহমদ তৈয়্যব তারেক রহমানকে ‘প্রকাশক ঐক্যের’ খোলা চিঠি বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ হবে অন্য জায়গায় যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন না মোদি