Apan Desh | আপন দেশ

ক্যাবল নেটওয়ার্ক

ইন্টারনেটের গতি বাড়িয়ে নতুন প্যাকেজ ঘোষণা বিটিসিএলের

ইন্টারনেটের গতি বাড়িয়ে নতুন প্যাকেজ ঘোষণা বিটিসিএলের

মাসিক মূল্য সম্পূর্ণ অপরিবর্তিত রেখে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ পর্যন্ত গতি বাড়ানো হয়েছে। রোববার (১১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। এতে বলা হয়, নতুন এই উদ্যোগের ফলে গ্রাহকরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। যা অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিং এবং স্মার্ট সেবা ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে।

০২:১২ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ রোববার

স্টারলিংক ইন্টারনেটের অনুমোদিত রিসেলার হলো রবি

স্টারলিংক ইন্টারনেটের অনুমোদিত রিসেলার হলো রবি

দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে রবি এখন স্টারলিংক-এর অনুমোদিত রিসেলার। এর মাধ্যমে রবি বাংলাদেশে স্টারলিংকের উচ্চ-গতির ও কম লেটেন্সির স্যাটেলাইট ইন্টারনেট সেবা নিয়ে আসছে। এ লক্ষ্যে সম্প্রতি স্টারলিংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। চুক্তির আওতায় লোকাল প্রায়োরিটি ও গ্লোবাল প্রায়োরিটি ভিত্তিক স্টারলিংকের সেবা আনার পরিকল্পনা করেছে রবি; যা স্থায়ী ও ভ্রাম্যমাণ উভয় সুবিধা দেবে। ভিডিও কনফারেন্সিং, ই-লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটাল বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ ডিজিটাল কার্যক্রমকে সমর্থন করার পাশাপাশি সারা দেশে ডিজিটাল বিভাজন কমাতেও এটি ভূমিকা রাখবে।

০৮:৩৪ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement