Apan Desh | আপন দেশ

মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা করা পাপ: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০১, ২ মার্চ ২০২৫

আপডেট: ২১:০২, ২ মার্চ ২০২৫

মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা করা পাপ: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, শুধু পানাহার থেকে বিরত থাকাই সংযম নয়। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও সংযম দেখাতে হবে। মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা করা পাপ। এ ধরনের প্রবণতা থেকে বিরত থাকতে হবে।

রোববার (০২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় মসজিদে রমজানের তাৎপর্ষ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।

আ ফ ম খালিদ হোসেন বলেন, দেশের ধনীরা সঠিকভাবে যাকাত দিলে, বছরে এক লাখ কোটি টাকার তহবিল গঠিত হবে। এ অর্থের সঠিক বন্টন করা হলে ১০ বছর পরে দেশে কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না।

আরওপড়ুন<<>>ওপেনে সিগারেট খাওয়া নারী-পুরুষ সবার জন্য নিষেধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি আরও বলেন, যারা দেশের সম্পদ লুট করে বিক্রি করে দেয়, তারা দেশপ্রেমিক হতে পারে না। তারা দেশদ্রোহী, এদের বিচার হওয়া উচিত। এ ধরনের মানসিকতা পরিবর্তন না হলে দেশ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না।

ঘুষ-দুর্নীতি থেকেও বিরত থাকার আহবান জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ঘুষের লোভে ফাইল আটকিয়ে রাখার মানসিকতা পরিহার করতে হবে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩