ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি খুলে না দিলে দেশটির বেসামরিক বিদ্যুৎ স্থাপনা, তেল কূপ এবং খারগ দ্বীপে হামলা চালানো হবে।
সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেছেন, যদি তেহরান চুক্তিতে রাজি না হয়, তাহলে এ ধরনের পদক্ষেপ আরও বৃদ্ধি পাবে।
আরও পড়ুন <<>> যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প লিখেছেন, বিপুল অগ্রগতি হয়েছে। তবে কোনো কারণে শিগগিরই চুক্তি না হলে—যা হওয়ার সম্ভাবনাই বেশি—এবং যদি হরমুজ প্রণালি শিগগিরই ব্যবসার জন্য খুলে না দেয়া হয়, তাহলে আমরা ইরানের সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেল কূপ এবং খারগ দ্বীপ সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দিয়ে সেখানে আমাদের মনোরম অবস্থানের ইতি টানব।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































