Apan Desh | আপন দেশ

ইরান যুদ্ধ

যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৩, ৩০ মার্চ ২০২৬

আপডেট: ১৯:১২, ৩০ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন

ইরানের ওপর হামলায় জড়িত মার্কিন সামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। একই সঙ্গে যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতিও দেয়নি দেশটি। সোমবার (৩০ মার্চ) প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোব্লেস মাদ্রিদে সাংবাদিকদের এ তথ্য জানান।

মার্গারিটা রোব্লেস বলেন, ইরান-সংক্রান্ত কোনো সামরিক কর্মকাণ্ডে স্পেনের আকাশসীমা বা ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়া হবে না। স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস প্রথম এ খবর প্রকাশ করে। পরে রয়টার্সও বিষয়টি নিশ্চিত করে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইরানে মার্কিন ও ইসরাইলি হামলার কড়া সমালোচনা করেছেন। তিনি এসব হামলাকে বেপরোয়া ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করেছেন। এর আগে স্পেনের ঘাঁটি ব্যবহারে বাধা দেয়ায় দেশটির সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন <<>> ইরাকে যুক্তরাষ্ট্রের ‘ভিক্টরি বেস’ সামরিক ঘাঁটিতে হামলা

আকাশসীমা বন্ধের ফলে মার্কিন সামরিক বিমানগুলোকে মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে স্পেন এড়িয়ে চলতে হচ্ছে। তবে জরুরি পরিস্থিতির ক্ষেত্রে এ বিধিনিষেধ প্রযোজ্য নয়। এদিকে অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো জানিয়েছেন, আন্তর্জাতিক আইনের পরিপন্থী কোনো যুদ্ধে অংশ না নেয়ার সিদ্ধান্তের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও স্পেনের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়