ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হরমুজ প্রণালির পর এবার বাব আল-মান্দেব প্রণালিতে অবরোধ জারির হুমকি দিয়েছে ইরান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফার্স নিউজ। এতে ইরানের অভিজাত সামরিক বাহিনী আইআরজিসির এক উচ্চপদস্থ কর্মকর্তার বক্তব্য তুলে ধরা হয়।
ওই কর্মকর্তা জানান, শত্রুপক্ষ যদি ইরানের ভূখণ্ড বা দ্বীপপুঞ্জে স্থল অভিযানের চেষ্টা করে, অথবা পারস্য উপসাগর ও ওমান সাগরে সামরিক তৎপরতা বাড়ায়, তাহলে বাব আল-মান্দেব প্রণালিতে নতুন ফ্রন্ট খুলবে আইআরজিসি।
বাব আল-মান্দেব প্রণালি ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি কৌশলগত জলপথ। এটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করে এবং সুয়েজ খালের নৌ চলাচলের ওপর বড় প্রভাব ফেলে।
বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্যও এ প্রণালির গুরুত্ব অত্যন্ত বেশি। মধ্যপ্রাচ্যের উপকূলীয় তেলক্ষেত্র থেকে উৎপাদিত প্রায় ১২ শতাংশ তেল এ পথ দিয়েই পরিবহন করা হয়।
আরও পড়ুন <<>> হরমুজের দায়িত্বে থাকা ইরানি নৌ-কমান্ডার নিহত
যদিও প্রণালিটির অবস্থান ইয়েমেনে, তবুও সেখানে প্রভাব বিস্তারের সক্ষমতা রয়েছে ইরানের। কারণ ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।
প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে ইতোমধ্যে হুথি বিদ্রোহীদের সঙ্গে আলোচনা করেছে আইআরজিসি। হুথি নেতৃত্বও এ ক্ষেত্রে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে দাবি করা হয়েছে। এ হুমকির ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































