ছবি : আপন দেশ
ভারতে আরও একটি শাখা খোলার অনুমোদন পেয়েছে বেসরকারি খাতের এবি ব্যাংক। এবারের শাখাটি খোলা হবে ভারতের কলকাতায়। এর আগে ১৯৯৬ সাল থেকে এবি ব্যাংক মুম্বাইয়ে একটি শাখার মাধ্যমে সেবা দিয়ে আসছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি এই শাখা খোলার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৈদেশিক বাণিজ্যিক (এডি) শাখা হিসেবে যা অনুমোদন দেয়া হয়েছে। বর্তমানে বিদ্যমান মুম্বাই শাখা করেসপন্ডেন্ট ব্যাংকিং কার্যক্রমসহ বিভিন্ন উপায়ে সেবা দিয়ে আসছে।
এবি ব্যাংকের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “মুম্বাই শাখার মাধ্যমে বাংলাদেশের ৪৭টি ব্যাংকের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) ডলার সেটেলমেন্ট ও ভারতীয় সরবরাহকারীদের অনুকূলে ইস্যু করা এলসি পরিচালনা হয়ে থাকে। দেশের বাইরে হংকংয়ে এবি ব্যাংকের নিজস্ব মালিকানাধীন ‘এবি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড’ নামে একটি সাবসিডিয়ারি রয়েছে।”
আরও পড়ুন : অমর একুশে গ্রন্থমেলায় থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা : ডিএমপি
এবি ব্যাংক ছাড়াও সরকারি–বেসরকারি মালিকানার বিভিন্ন ব্যাংকের দেশের বাইরে আরও কয়েকটি শাখা রয়েছে। এর বাইরে কেবল রেমিট্যান্স সেবা দেয়ার জন্য অনেক ব্যাংকের এক্সচেঞ্জ হাউজ রয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































