Apan Desh | আপন দেশ

টিআইবি

সম্পদবিবরণী প্রকাশের শর্তে বেতনকাঠামো বাস্তবায়নের আহবান টিআইবির

সম্পদবিবরণী প্রকাশের শর্তে বেতনকাঠামো বাস্তবায়নের আহবান টিআইবির

সরকারি কর্মজীবীদের নতুন জাতীয় বেতনকাঠামো মন্ত্রিসভার অনুমোদনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে সম্পদবিবরণী প্রকাশের শর্ত পূরণ সাপেক্ষে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের আহবান জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন বেতন-ভাতাকাঠামো বাস্তবায়নের পূর্বশর্ত হিসেবে সরকারি কর্মজীবী ও তাদের পরিবারের নির্ভরশীল সদস্যদের আয়-ব্যয়ের হিসাব ও সম্পদবিবরণী প্রতিবছর হালনাগাদ করে প্রকাশের বাধ্যবাধকতা নিশ্চিত করতে হবে।

০৯:৪৫ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

কালো টাকা সাদা করার সংবাদে ক্ষুব্ধ টিআইবি

কালো টাকা সাদা করার সংবাদে ক্ষুব্ধ টিআইবি

আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরে গভীর হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার (০৪ জুন) এক বিবৃতিতে টিআইবি জানায়, আবাসন খাতে ব্যবসায় স্থবিরতা দূর, শিল্পখাতে বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার অজুহাতে এ ধরনের দুর্নীতিসহায়ক সুযোগ দেয়া সরকারের জন্য আত্মঘাতীমূলক। যা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি ও অনিয়মকে স্বাভাবিকতায় পরিণত করারই নামান্তর। এ সুযোগ চিরতরে বন্ধ করতে হবে। একই সঙ্গে, সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরানের যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে, সেক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করার আহবান জানাচ্ছে সংস্থাটি।

১০:০১ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার

দুর্নীতির আসামিকে দুদকে পদায়ন অগ্রহণযোগ্য: টিআইবি

দুর্নীতির আসামিকে দুদকে পদায়ন অগ্রহণযোগ্য: টিআইবি

দুর্নীতি মামলার আসামি আমিন আল পারভেজকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। এ নিয়োগ পুরোপুরি অগ্রহণযোগ্য বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকার কি দুর্নীতিকে সুরক্ষা দিতে ও দুদককে অকার্যকর করতে চায়? বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি সরকারের এ উদ্যোগের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানায়। পরে আমিন আল পারভেজের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ পদক্ষেপকে স্বাগত জানান ড. ইফতেখারুজ্জামান।

০৬:৩৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement