Apan Desh | আপন দেশ

সিন্ডিকেট

‘সরবরাহ বাড়াতে শিগগিরই আসছে তেলবাহী দুটি জাহাজ’

‘সরবরাহ বাড়াতে শিগগিরই আসছে তেলবাহী দুটি জাহাজ’

দেশে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। খুব শিগগিরই তেলবাহী আরও দুটি জাহাজ দেশে পৌঁছাবে। শনিবার (০৭ মার্চ) প্রধানমন্ত্রীকে জ্বালানি পরিস্থিতি সম্পর্কে অবহিত করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তেলের বাজারে কেউ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ জন্য রোববার (০৮ মার্চ) থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।  সোমবার (০৯ মার্চ) তেলবাহী দুটি জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

০৪:৫৮ পিএম, ৭ মার্চ ২০২৬ শনিবার

কৃষক-জনতা জিন্দাবাদ সিন্ডিকেট মুর্দাবাদ

কৃষক-জনতা জিন্দাবাদ সিন্ডিকেট মুর্দাবাদ

সিন্ডিকেটের কবলে বাজারের চড়া দামে নাজেহাল ভোক্তা। তাই কুমিল্লায় ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাদের স্লোগান ‘কৃষক-জনতা জিন্দাবাদ, সিন্ডিকেট মুর্দাবাদ’। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে নগরীর পূবালী চত্বরে এ সবজি বিক্রি কার্যক্রম শুরু হয়। নিত্যপণ্যের মধ্যে রয়েছে, ডিম প্রতি পিস ১১ টাকা ৮০ পয়সা, আলু কেজি প্রতি ৫৫ টাকা, পেঁয়াজ ১০০ টাকা, রসুন ২১০ টাকা, মাঝারি লাউ ৩০ টাকা, কচুর ছড়া ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, বেগুন ৬০ টাকা, করলা ৬০ টাকা, পটল ৪৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

০৩:৩০ পিএম, ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের