বকেয়া বেতনের মামলায় আদালতে সম্পাদক আবেদ খান
সংবাদকর্মীদের দীর্ঘদিনের বেতন-ভাতা পরিশোধ না করার অভিযোগে দায়ের করা মামলায় শ্রম আদালতে হাজিরা দিয়েছেন দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আবেদ খান। বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর পল্টনে অবস্থিত ঢাকার তৃতীয় শ্রম আদালতে তাকে দেখা যায়। এ সময় তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মামলার বাদী সংবাদকর্মীরা।
সূত্রগুলো জানায়, একটি গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন সাংবাদিক ও কর্মচারী বেতন-ভাতা না পাওয়ার অভিযোগে মামলা করেন। তারা জনান, আবেদ খান সম্পাদিত পত্রিকায় পাঁচ বছরের মধ্যে অন্তত ১৮ মাসের বেতন-ভাতা পরিশোধ করা হয়নি। বারবার তাগাদা দিয়েও সমাধান না হওয়ায় ২০২৩ সালে তারা শ্রম আইনে মামলা করেন।
০৫:২৫ পিএম, ২৩ মে ২০২৬ শনিবার