Apan Desh | আপন দেশ

টাইমস অব বাংলাদেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক হলেন আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৩২, ১৪ মে ২০২৬

টাইমস অব বাংলাদেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক হলেন আবুল কালাম আজাদ

এম আবুল কালাম আজাদ

ডেইলি টাইমস অব বাংলাদেশ’র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হলেন এম আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার (১৪ মে) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি স্পেশাল অ্যাফেয়ার্স এডিটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আবুল কালাম আজাদ তার দীর্ঘ ২৯ বছর সাংবাদিকতার জীবনে নিয়মিত রিপোর্টিংয়ের পাশাপাশি দেশের শীর্ষ ইংরেজি গণমাধ্যমে বিভিন্ন দায়িত্বশীল পদে আসীন ছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন গবেষণামূলক নিবন্ধ প্রকাশ করেছেন। তার লেখা উল্লেখযোগ্য বই ‘উইমেন অ্যান্ড টেরোরিজম ইন বাংলাদেশ’। বইটি ২০২৪ সালে জার্মানির বার্লিন থেকে প্রকাশিত হয়। বাংলাদেশের নারী জঙ্গিদের নিয়ে এটি প্রথম গবেষণাধর্মী বই। 

আরও পড়ুন<<>>টেলিভিশন সম্পাদকদের নতুন সংগঠন, নেতৃত্বে আব্দুল হাই-জুবায়ের বাবু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র আবুল কালাম আজাদ। তিনি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেছেন।  ১৯৯৭ সালে বার্তা সংস্থা ইউএনবির বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে  তিনি পেশাগত জীবন শুরু করেন। 

১৯৯৯ সালে তিনি দ্য ডেইলি স্টার পত্রিকায় যোগ দেন। এ ছাড়াও তিনি নিউ এজ, ঢাকা ট্রিবিউন ও জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেতে সাংবাদিকতা করেছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়