যন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ি
‘ইউজড স্পেয়ার পার্টস’ ঘোষণা দিয়ে জাপান থেকে আনা একটি কনটেইনার খুলতেই বেরিয়ে এসেছে বিলাসবহুল তিন গাড়ির বিচ্ছিন্ন অংশ। চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) কনটেইনারটি খুলে Lexus LX 600, Lexus SC 430 ও BMW M5-এর বিভিন্ন অংশ পাওয়া গেছে। এর সঙ্গে ছিল Honda B18C Type R Engine, Front Half/Half-cut, টায়ারসহ বিপুলসংখ্যক গাড়ির যন্ত্রাংশ।
১০:৫১ এএম, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার