Apan Desh | আপন দেশ

সেমিফাইনালে কোন ৪ দল যাবে, জানাল সুপার কম্পিউটার

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৯, ৯ জুলাই ২০২৬

সেমিফাইনালে কোন ৪ দল যাবে, জানাল সুপার কম্পিউটার

ছবি : সংগৃহীত

চলতি ফুটবল বিশ্বকাপের শেষ আটের লড়াই শুরু হচ্ছে আজ (০৯ জুলাই)। ইতিহাসের সবচেয়ে বড় এ আসরে ইতোমধ্যে ৯৬টি ম্যাচ শেষ হয়েছে। শিরোপার দৌঁড়ে টিকে আছে মাত্র আটটি দল। 

কোয়ার্টার ফাইনাল সামনে রেখে ফুটবল পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সর্বশেষ সুপার কম্পিউটার পূর্বাভাস প্রকাশ করেছে।

অপটার সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ধরা হয়েছে ৭৩ দশমিক ৮৮ শতাংশ, যেখানে মরক্কোর সম্ভাবনা ২৬ দশমিক ১২ শতাংশ।

স্পেনও রয়েছে শক্ত অবস্থানে। বেলজিয়ামের বিপক্ষে তাদের শেষ চারে ওঠার সম্ভাবনা ৬৯ দশমিক ৭০ শতাংশ। অন্যদিকে বেলজিয়ামের সম্ভাবনা ৩০ দশমিক ৩০ শতাংশ।

নরওয়ে ও ইংল্যান্ডের লড়াইকে তুলনামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে করছে সুপার কম্পিউটার। তবু শেষ পর্যন্ত ইংল্যান্ডকেই এগিয়ে রাখা হয়েছে। তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬২ দশমিক ৩৫ শতাংশ, আর নরওয়ের ৩৭ দশমিক ৬৫ শতাংশ।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও রয়েছে ফেবারিটদের তালিকায়। সুইজারল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসিদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬৯ দশমিক ১৩ শতাংশ। বিপরীতে সুইজারল্যান্ডের সম্ভাবনা ৩০ দশমিক ৮৭ শতাংশ।

আরও পড়ুন : বিশ্বকাপ ফাইনালের বিরতির ১১ মিনিট মাতাবেন যারা

তবে ফুটবলে পরিসংখ্যান অনেক সময় বাস্তবতার সঙ্গে মিলে গেলেও শেষ কথা বলে মাঠের পারফরম্যান্সই। তাই সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়, তার উত্তর মিলবে কোয়ার্টার ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়