Apan Desh | আপন দেশ

মদ্রিচ ফুটবলের একজন কিংবদন্তি: রোনালদো

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:২৩, ৩ জুলাই ২০২৬

আপডেট: ১০:২৪, ৩ জুলাই ২০২৬

মদ্রিচ ফুটবলের একজন কিংবদন্তি: রোনালদো

ছবি সংগৃহীত

বিশ্ব ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি লুকা মদ্রিচ। কিন্তু শেষ স্বপ্নটা পুরণ হলো না তার। রাঙাতে পারলেন না বিদায়ও। চলমান উত্তর আমেরিকা বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশের ম্যাচে পর্তুগালের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে তার দল ক্রোয়েশিয়া। 

বাংলাদেশ সময় শুক্রবার (০৩ জুলাই) সকালে কানাডার টরন্টো স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তির শেষ বিশ্বকাপ এটি। গ্রুপ পর্ব শেষ হতেই নির্ধারণ হয়ে যায় যে কোনো একজনের বিদায় ঘণ্টা বাজবে শেষ বত্রিশে। ঠিক তাই, শেষ হলো একজনের বিশ্বকাপ। লুকা মদ্রিচ নিলেন বিদায়। তবে আরও এক ম্যাচের জন্য টিকে গেলেন পর্তুগীজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।

এদিন রোনালদো ও মদ্রিচ শুরুর একাদশে থেকেই ইতিহাস গড়েন। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ৪০ বা তার বেশি বয়সী দুই আউটফিল্ড খেলোয়াড় একে অপরের বিপক্ষে মাঠে নামলেন। দুই খেলোয়াড়ের কেউ সেভাবে চমক দেখাতে পারেননি। ৫৩তম মিনিটে এক গোল খাওয়ার পর মনে হচ্ছিল ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের যাত্রা হয়তো এখানেই শেষ হতে চলেছে। কিন্তু নিজেদের ওপর বিশ্বাস হারায়নি তারা। অবশেষে ৬৮তম মিনিটে একটি পেনাল্টি আদায় করে নেয় দলটি। তারপর গোল করে রোনালদো ম্যাচে সমতা ফেরান।

আরও পড়ুন<<>>শ্বাসরুদ্ধকর জয় পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়া

তারপর যোগ করা সময়ে স্কোর ছিল একই। খেলাটি অতিরিক্ত সময়ে গড়াবে বলে মনে হচ্ছিল। কিন্তু ৯৪তম মিনিটে রামোসের দুর্দান্ত এক হেডার ম্যাচটিতে আবার নতুন উত্তেজনা আনে। ফুটবল ইতিহাসের অন্যতম এক নাটকীয় সমাপ্তির সম্ভাবনা জেগেছিল, ক্রোয়েশিয়া একেবারে শেষ মুহূর্তের শটে গোল করলে। কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল না। কারণ ভিএআর তাদের জন্য দুর্ভাগ্য বয়ে আনে। তাতে গোল বাতিল হওয়ায় ম্যাচ শেষ হয় নাটকীয়ভাবে।

ম্যাচ শেষ হতেই সৌজন্যতা বিনিময়ের সময় মদ্রিচকে জড়িয়ে ধরেন রোনালদো। তারপর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন। শেষ করেন আবার দুজন দুজনকে আলিঙ্গন করেন। 

সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থকে নিয়ে রোনালদো বলেন, আমি লুকার সঙ্গে অনেক বছর খেলেছি। ও ফুটবল ইতিহাসের কিংবদন্তি, এখনও। আমি তাকে বহুবার এ কথা বলেছি। সবকিছুর জন্য তোমাকে অভিনন্দন। তোমার ক্যারিয়ারের আগামী বছরগুলোর জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়