Apan Desh | আপন দেশ

কনসার্টে নয়, বিনিয়োগ হোক ক্রিকেটে: তামিম

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৭, ২৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২২:২৯, ২৯ ডিসেম্বর ২০২৪

কনসার্টে নয়, বিনিয়োগ হোক ক্রিকেটে: তামিম

দেশসেরা ব্যাটার তামিম ইকবাল বলেছেন, দেশের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও এসেছে বড় ধরনের রদবদল। নতুন নেতৃত্বের অধীনে বিপিএলকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের প্রতিশ্রুতি দেয়া হলেও এখনো পর্যন্ত উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি।

রোববার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হোন তামিম। বলেন, আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি না কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয়, অন্যরকম বিপিএল করতে হলে আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে না।

তামিম আরও বলেন, ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি, তখন আমরা বলতে পারব যে এটা নতুন করে বিপিএল। কনসার্ট আগেও হয়েছে, এখনও হয়েছে; দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি, আমি ছিলাম না দেশে।

বিপিএলকে আরও উন্নত করতে আয়োজকদের কাজের ওপর গুরুত্ব দিয়ে তামিম বলেন, সেরা ফ্যাসিলিটিজ দেওয়া, সেরা উইকেট নিশ্চিত করা, সেরা ধারাভাষ্যকার এবং আধুনিক প্রযুক্তি আনার দায়িত্ব আয়োজকদের। তারা যদি তাদের কাজটি ভালোভাবে করেন এবং আমরা আমাদের কাজটি ভালোভাবে করি, তাহলে সফল একটি টুর্নামেন্ট হবে।

বিপিএলের গভর্নিং কাউন্সিলের দায়িত্ব পেলে কী করবেন জানতে চাইলে তামিম বলেন, এটা লম্বা প্রক্রিয়া এবং লম্বা আলোচনা। এ মুহূর্তে এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না। তবে, বিনিয়োগের বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেয়া উচিত।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch