Apan Desh | আপন দেশ

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন কনকচাঁপা-বেবী নাজনীন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৪, ১১ এপ্রিল ২০২৬

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন কনকচাঁপা-বেবী নাজনীন

ছবি: আপন দেশ

সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দেশের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা ও বেবী নাজনীন। শনিবার (১১ এপ্রিল) দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন তারা।

বিএনপি সূত্র জানিয়েছে, কনকচাঁপা সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি রোববার (১২ এপ্রিল) ফরম জমা দেবেন।

প্রতিক্রিয়া ব্যক্ত করে কনকচাঁপা জানান, দলে দীর্ঘদিনের নিষ্ঠার কথা বিবেচনায় নিয়ে মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী।

আরও পড়ুন <<>> কেআইবির তলবি সভা পণ্ড, সিনিয়র কৃষিবিদদের লাঞ্ছিত করার অভিযোগ

অন্যদিকে বেবী নাজনীন বলেন, দীর্ঘ চার দশকের রাজনৈতিক আনুগত্য এবং দেশের নতুন প্রজন্মকে যোগ্য হিসেবে গড়ে তুলতেই তিনি সংসদ সদস্য হতে চান। গত চার দশক ধরেই দলের আনুগত্য মেনে কাজ করছেন বলে জানান। এছাড়া কণ্ঠশিল্পী রিজিয়া পারভীনও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়