Apan Desh | আপন দেশ

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:০৭, ২৩ আগস্ট ২০২৬

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

আবদুর রহমান খান

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান। তিন বছরের জন্য চুক্তিভিত্তিকে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৩ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত রাখতে হবে। অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। 

আরও পড়ুন<<>>বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

এতে বলা হয়, মো. আব্দুর রহমান খানকে তার অবসর-উত্তর ছুটি ও তৎসংক্রান্ত সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংস্থানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

এ শর্তে যোগদানের তারিখ হতে তিন বছর মেয়াদে বিশ্বব্যাংকের মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ প্রধান কার্যালয়ে বাংলাদেশ সংশ্লিষ্ট কনস্টিটুয়েন্সির জন্য বিকল্প নির্বাহী পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়