Apan Desh | আপন দেশ

হাসপাতালের খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ স্বাস্থ্যমন্ত্রীর

খুলনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৩, ২০ মে ২০২৬

হাসপাতালের খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ স্বাস্থ্যমন্ত্রীর

ছবি সংগৃহীত

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের (সদর হাসপাতাল) খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিক পরিদর্শনে হাসপাতালে গিয়ে তিনি খাবারের মান নিয়ে এ অসন্তোষ প্রকাশ করেন।

হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্দেশ করে সাখাওয়াত হোসেন বলেন, ‘এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন?’ 

এ সময় হাসপাতালের সুপারিনটেনডেন্টকে রোগীদের জন্য ভালো মানের খাবার সরবরাহের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

এ ছাড়া হাসপাতালে গিয়ে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথাও বলেন।

পরিদর্শনে কয়েকজন রোগী র‍্যাবিস ভ্যাকসিন পেতে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেন। কেউ কেউ ২৫০ টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে হয়েছে বলেও মন্ত্রীকে জানান। 

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক গাজী রফিকুল ইসলামের কাছে এ পরিস্থিতির কারণ জানতে চান।

আরও পড়ুন : সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি আদালত অবমাননা : শিশির মনির

জবাবে তত্ত্বাবধায়ক বলেন, ‘আগে ভ্যাকসিন সরবরাহ না থাকায় সমস্যা তৈরি হয়েছিল। তবে ঘটনাস্থল থেকেই ঢাকায় যোগাযোগ করে মন্ত্রী জানতে পারেন, ভ্যাকসিন সরবরাহের জন্য সংশ্লিষ্ট দপ্তরে কোনো চাহিদাপত্র পাঠানো হয়নি। এ সময় তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়