ফাইল ছবি
রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ৬০ দিনের ছাড় সংক্রান্ত প্রকাশিত সংবাদকে ভুয়া বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
শুক্রবার (১৭ এপ্রিল) বিভাগটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের তথ্য তাদের দৃষ্টিগোচর হয়েছে, তবে এ বিষয়ে বিভাগের কোনো অনুমোদিত কর্মকর্তা কোনো গণমাধ্যমকে তথ্য, নিশ্চিতকরণ বা মন্তব্য দেননি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১১ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত কথিত ৬০ দিনের ছাড় কিংবা রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল আমদানির বিষয়ে কোনো পরিকল্পনা বা সিদ্ধান্তের তথ্যও বিভাগ থেকে দেয়া হয়নি।
আরও পড়ুন <<>> ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ
এছাড়া বিভাগ স্পষ্ট করে বলেছে, রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ছাড় বা এ সংক্রান্ত কোনো প্রস্তাব, সিদ্ধান্ত কিংবা যোগাযোগের বিষয়ে তাদের কাছে কোনো সরকারি বা হালনাগাদ তথ্য নেই।
বিভাগটির ভাষ্য, কর্মকর্তাদের নামে এ ধরনের সংবেদনশীল তথ্য প্রকাশ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এতে জাতীয় জ্বালানি নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































