Apan Desh | আপন দেশ

জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১২, ৬ নভেম্বর ২০২৫

জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন বন্ধ

জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের বদলি ও পদায়ন কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন মেডিক্যাল কলেজ, বিশেষায়িত ইনস্টিটিউট, মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা ও উপজেলা হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র ও জুনিয়র কনসালটেন্ট, সহকারী অধ্যাপকসহ বিভিন্ন প্রশাসনিক পদে থাকা চিকিৎসকরা প্রায়শই উচ্চতর পদে চলতি দায়িত্ব কিংবা পছন্দের স্থানে বদলি ও পদায়নের জন্য আবেদন দাখিল করছেন। বর্তমানে চিকিৎসকদের পদোন্নতি কার্যক্রম চলমান থাকায় এসব আবেদন নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন<<>>‘সিপাহী-জনতার বিপ্লবে দেশের সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে’

এতে আরও জানানো হয়, শিগগির পদোন্নতি কার্যক্রম শেষ করে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের পছন্দ বিসিএস ও মেধাক্রমসহ অন্যান্য বিষয় বিবেচনায় এনে অটোমেশন পদ্ধতিতে বদলি ও পদায়ন কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বদলি-পদায়ন কার্যক্রমে স্বচ্ছতার পাশাপাশি প্রক্রিয়াটি আরও দ্রুত ও গতিশীল করতে ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অটোমেশন পদ্ধতি চালু করা হবে। সেই পর্যন্ত জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া যেকোনো আবেদনের ভিত্তিতে বদলি-পদায়ন কার্যক্রম স্থগিত থাকবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টানা ৫ দিন ভারি বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে নাটোর-বগুড়ার ৯ এইচএসসি পরীক্ষার্থী বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কাঁচাবাজারে অস্বস্তির মধ্যেই বাড়ল চাল-মুরগির দাম বেগম রোকেয়া পদকের জন্য আবেদন আহ্বান রাজধানীতে ১১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলোয় পর্তুগাল, বিদায় ক্রোয়েশিয়া ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ২৭ ইমাম রেজার মাজারের লাল পতাকায় খামেনির কফিন