ছবি : আপন দেশ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় অপরাধীরা ছাড় পাবে না। দুর্নীতির বলয় থেকে বের হয়ে জনস্বাস্থ্যকে সহজ করার কাজ করছে সরকার।’
বুধবার (০৩ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশের ৪৯২টি উপজেলায় বিদ্যমান ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রূপান্তর করা হবে। খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী বিভাগ ও কুমিল্লায় পাঁচটি শিশু হাসপাতাল করা হবে। যার প্রতিটিতে একটি করে থাকবে আইসিইউ।’
তিনি বলেন, ‘চায়না-বাংলাদেশ যৌথভাবে নারীদের জন্য ১০০০ শয্যা বিশিষ্ট পাঁচটি হাসপাতাল তৈরি করবে। দেশের ৬-১০টি উপজেলায় পাইলটিংভাবে ছেলে বা মেয়ে সবার জন্য ঘরে ঘরে গিয়ে চিকিৎসার সেবার ব্যবস্থা করা হবে। কার্যক্রম স্বাভাবিক বা ঠিক হলে পরবর্তীতে সারা দেশে করা হবে।’
আরও পড়ুন : তোপের মুখে নিজ কার্যালয় ছাড়লেন ডা. মামুনুর
তিনি আরও বলেন, ‘ডেঙ্গুর ভেরিয়েন্টের ওপর নির্ভর করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। হাম এবং ডেঙ্গু এ রোগ দুটির প্রতিরোধে কাজ করা হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য প্রতিটি প্রাইভেট হাসপাতালে ১০ শতাংশ বেড বরাদ্দ থাকবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































