ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই শান্তি চুক্তির সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (০৫ এপ্রিল) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সোমবারের মধ্যেই দুই দেশের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে কাজ করছে এবং চুক্তির বিষয়ে ‘ভালো সম্ভাবনা’ রয়েছে।
তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, ইরান চুক্তিতে না এলে কঠোর সামরিক পদক্ষেপ নেয়া হতে পারে। এমনকি ইরানের তেলের ওপর নিয়ন্ত্রণ নেয়ার মতো পদক্ষেপও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় সামরিক হামলা চালায়। তেহরানসহ গুরুত্বপূর্ণ শহরগুলো লক্ষ্য করে এ অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুন <<>> মঙ্গলবার ইরানকে গুঁড়িয়ে দেবে ট্রাম্প
এর জবাবে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলা চালায়। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতেও আঘাত হানে। সংঘাত চলাকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন।
এছাড়া দেশজুড়ে হাজারো স্থাপনায় হামলার ঘটনায় প্রায় ১,৪০০ মানুষের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এ প্রেক্ষাপটে সম্ভাব্য শান্তি চুক্তি অঞ্চলজুড়ে চলমান সংঘাত কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































