Apan Desh | আপন দেশ

ট্রাম্পের হুমকি

মঙ্গলবার ইরানকে গুঁড়িয়ে দেবে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৯, ৫ এপ্রিল ২০২৬

মঙ্গলবার ইরানকে গুঁড়িয়ে দেবে ট্রাম্প

ছবি: সংগৃহীত

মঙ্গলবার ইরানে সব কিছু গুঁড়িয়ে এক করে দেয়া হবে হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল দেয়া এক পোস্টে এ হুমকি দিয়েছেন তিনি।

ট্রাম্প লিখেছেন, মঙ্গলবার (০৭ এপ্রিল) হবে ইরানের জন্য বিদ্যুৎ কেন্দ্র আর সেতু দিবস, সব কিছু গুঁড়িয়ে এক করে দেয়া হবে, এরকম আর হয়নি। এখনই (হরমুজ) প্রণালি খুলে দাও, পাগল বেজম্মারা, না হলে তোমাদের জাহান্নামে পড়তে হবে। শুধু দেখো, আল্লাহর কাছে দোয়া করো।

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখায় ট্রাম্প এর আগেই হুমকি দিয়ে বলেছিলেন, সোমবারের মধ্যে এটি খুলে না দিলে তিনি ইরানে ‘পুরো নরক’ নামিয়ে আনবেন।

তিনি আগেও এমন হুমকি দিয়েছেন এবং যখন মধ্যস্থতাকারীরা সম্মানজনক শর্তে যুদ্ধ শেষ করার পথে অগ্রগতির দাবি করেছেন, তখন তিনি এ হুমকির সময়সীমা আরও বাড়িয়েছেন।

আরও পড়ুন <<>> যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ, আটক ১৭

মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা শত্রু সীমানার ভেতরে নিখোঁজ এক পাইলটকে উদ্ধার করেছে বলে ট্রাম্প দাবি করার পর ওই পোস্ট করেছেন। ইরানের সামরিক বাহিনীর হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে মার্কিন এক যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ওই পাইলট।

শুক্রবার (০৩ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর শনিবার (০৪ এপ্রিল) পরিচালিত তল্লাশি ও উদ্ধার অভিযানের মাধ্যমে ওই পাইলটকে উদ্ধার করে মার্কিন বাহিনী। এর আগে শত্রু পাইলটকে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছিল ইরান। ট্রাম্প বলেছেন, ওই পাইলট আহত হলেও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়