Apan Desh | আপন দেশ

ইরান যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২২:৫০, ৩০ মার্চ ২০২৬

আপডেট: ২৩:৩৫, ৩০ মার্চ ২০২৬

ইরান যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য

ইরানের সঙ্গে চলমান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধে যুক্তরাজ্য জড়াবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার (৩০ মার্চ) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অবস্থান স্পষ্ট করেন।

কিয়ার স্টারমার বলেন, ইরানের ভূখণ্ডে ব্রিটিশ বাহিনী প্রবেশ করবে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধে সেনা পাঠানোর সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ যুদ্ধ আমাদের নয়, আমরা এতে জড়াবো না।

তিনি বলেন, চলমান পরিস্থিতিতে যুক্তরাজ্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছে। এর লক্ষ্য হলো ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা, দেশের স্বার্থ এবং আঞ্চলিক মিত্রদের সুরক্ষা নিশ্চিত করা।

আরও পড়ুন <<>> তেল কূপ নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

স্টারমার জানান, যুক্তরাজ্য নিজেদের স্বার্থ রক্ষা এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাবে। তবে তিনি জোর দিয়ে বলেন, কোনোভাবেই এ যুদ্ধে যুক্তরাজ্যকে জড়ানো হবে না।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়