Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে ইরানের আনুষ্ঠানিক জবাব

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:০৪, ২৬ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে ইরানের আনুষ্ঠানিক জবাব

ছবি: সংগৃহীত

চার সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘিরে যুক্তরাষ্ট্রের দেয়া ১৫ দফার শান্তি প্রস্তাবে আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। তেহরানের এ প্রতিক্রিয়ার তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৫ মার্চ) রাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের প্রস্তাবের জবাব পাঠানো হয়েছে। এখন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে তেহরান।

সংঘাত নিরসনে ইরান একাধিক শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে গুপ্তহত্যা ও আগ্রাসন বন্ধের নিশ্চয়তা এবং ভবিষ্যতে যুদ্ধ পুনরাবৃত্তি না হওয়ার গ্যারান্টি। তেহরান যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য নির্দিষ্ট ও নিশ্চিত ক্ষতিপূরণও দাবি করেছে। একই সঙ্গে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোসহ সংশ্লিষ্ট সব ফ্রন্টে একযোগে যুদ্ধবিরতির আহবান জানিয়েছে।

আরও পড়ুন <<>> খামেনি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি: ট্রাম্প

ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালির ওপর নিজেদের সার্বভৌমত্বকে ‘স্বাভাবিক ও আইনগত অধিকার’ হিসেবে স্বীকৃতি দেয়ার ওপর জোর দেয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত ফেব্রুয়ারিতে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় ইরান যে দাবিগুলো তুলেছিল, বর্তমান শর্তগুলোর সঙ্গে সেগুলোও যুক্ত করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করেছে তেহরান। ইরানের মতে, আলোচনার আহবান একটি কৌশল হতে পারে। এর লক্ষ্য হিসেবে তারা উল্লেখ করেছে—যুক্তরাষ্ট্রকে শান্তিকামী হিসেবে তুলে ধরা, বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা এবং দক্ষিণ ইরানে সম্ভাব্য স্থল অভিযানের জন্য সময় নেয়া।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়