Apan Desh | আপন দেশ

হরমুজের দায়িত্বে থাকা ইরানি নৌ-কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:০৩, ২৬ মার্চ ২০২৬

আপডেট: ১৬:৪২, ২৬ মার্চ ২০২৬

হরমুজের দায়িত্বে থাকা ইরানি নৌ-কমান্ডার নিহত

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে দায়িত্ব পালনকারী ইরানের নৌ-কমান্ডার আলিরেজা তাঙসিরি নিহত হয়েছেন এমন দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। তবে এখনো এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হন। ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তবে ইরান সরকার, দেশটির প্রতিরক্ষা বাহিনী কিংবা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কোনো পক্ষই এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কিছু জানায়নি। ফলে বিষয়টি এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছে। যদি এ তথ্য সত্য প্রমাণিত হয়, তাহলে এটি ইরানের ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রের কোনো উচ্চপদস্থ কর্মকর্তার সাম্প্রতিকতম মৃত্যুর ঘটনা হবে।

আরও পড়ুন <<>> আকাশে কাকের ঝাঁক, আতংকে ইসরায়েলিরা

আলিরেজা তাঙসিরি ইরানের গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তাদের একজন ছিলেন। এর আগেও তাকে লক্ষ্য করে একাধিকবার হামলার চেষ্টা হয়েছে বলে জানা যায়। তবে প্রতিবারই তিনি বেঁচে যান।

২০১৮ সালে তিনি নৌবাহিনীর উচ্চপদস্থ কমান্ডার হিসেবে দায়িত্ব পান। তার প্রধান কাজ ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ তদারকি করা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়