Apan Desh | আপন দেশ

রিপন মিয়া জানালেন সেদিন কী ঘটেছিল

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৫, ১৫ অক্টোবর ২০২৫

রিপন মিয়া জানালেন সেদিন কী ঘটেছিল

সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় রিপন মিয়া। তবে গত তিনদিন ধরে ফেসবুকে তাকে ঘিরে আলোচনাটা অন্যরকম। বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ-এর প্রতিবেদনে তাকে নিয়ে বেশ কিছু অভিযোগ উঠে আসে।

যেখানে দেখানো হয়েছে, তিনি বাবা-মায়ের দেখভাল করেন না ও স্ত্রী–সন্তানদের অস্বীকার করেন। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন রিপন।  সেদিন কী ঘটেছিলো জানালেন তিনি।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সময়ের গল্প ফেসবুক পেজ ও সময় এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে তাদের নিয়ে অনুষ্ঠানটি প্রকাশ করা হয়।

আরও পড়ুন>>>বাবা-মায়ের পরিচয় দিতে চান না রিপন, অস্বীকার স্ত্রী-সন্তানকেও

রিপন দাবি করেন, ঘুম থেকে উঠে চায়ের দোকানে গিয়েছিলেন। এ সময়ে কয়েকজন সাংবাদিক এসে ক্যামেরা ধরেন, আর তাকে মজা করতে বলেন।


একপর্যায়ে তারা আমার পরিবার নিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে। তারা যে এখানে আসার আগে আমার বাড়িতে গিয়েছিল, তা জানায়নি। তারা বলতে থাকে, আমি আব্বু-আম্মুকে দেখি না, বউ–বাচ্চার কথা কাউকে বলি না। এরপর আমার মাথা গরম হয়ে যায়। আমি মূর্খ, গুছিয়ে কথা বলতে পারি না, এই কারণেই কিন্তু সাংবাদিকের সঙ্গে কথা বলি না।। তবে উনারা ভিডিওতে আমার সব কথা রাখেননি। আমি অনেক কথা বলেছি উনাদের সাথে। সব কথা ভিডিওতে নাই।

এটিএন নিউজের প্রতিবেদনে যে অভিযোগগুলো উঠেছে সে বিষয়ে রিপন বলেন, ‌আমার অনেক শত্রু। সব জায়গায়। তারাই এসব করেছে। আমার মা-বাবাকে ভুল বুঝিয়েছে। তবুও যদি ভুল থাকে মাফ করে দিয়েন।

টেলিভিশনের প্রতিবেদনে বিয়ে ও স্ত্রীর কথা অস্বীকার করেন রিপন। এ প্রসঙ্গে তিনি বলেন, দেড় বছর আগে কনটেন্ট ক্রিয়েটর ভাইসাবের ভিডিওতে আমি বিয়ে, বউ নিয়ে কথা বলেছি। কিন্তু উনারা আমাকে এত জেরা করছিলেন, শেষে আমি তেড়ামি করে বলছি, আমি বিয়ে করিনি।

রিপম মিয়া বলেন, আমি পেশায় কাঠমিস্ত্রী, কাজের ফাঁকে মজা করতে ফেসবুকে ভিডিও বানাই। কনটেন্ট আমার পেশা না। আজকে আমার ফেসবুক পেজ চলে গেলেও কাল আমি কাঠমিস্ত্রীর কাজই করবো। আপনারাও কাজ করেন, হাহাহা এটাই বাস্তব। আই লাবিউ রিপন মিয়া।

এসময় রিপনের মা কেঁদে কেঁদে বলেন, আমি নিজ হাতে আমার ছেলের জীবন শেষ করে দিলাম। খাওয়া দাওয়া ঘুম সব চলে গেছে। আমি কী ভুল করেছি, আমি জানি। এ ভুলের মাফ নাই।

গতকাল মঙ্গলবার দুপুরে রিপন মিয়াকে নিয়ে প্রতিবেদন প্রচার করে এটিএন নিউজ। সেখানে রিপনের মা অভিযোগ করে বলেন, খুব কষ্ট করে (রিপনকে) মানুষ করছি। কিন্তু এখন পরিচয় দেয় না। আমরা গরিব। পরিচয় দিলে যদি ওর মানসম্মান না থাকে!

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch