Apan Desh | আপন দেশ

আগামীকাল ঢাবিতে জেমসের উন্মুক্ত কনসার্ট

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:৪৭, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আগামীকাল ঢাবিতে জেমসের উন্মুক্ত কনসার্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে চলছে ‘তারুণ্যের উৎসব’। আর এ উৎসবের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে গান গাইবেন জেমস। তবে মজার বিষয় হলো- কনসার্টটি থাকছে সবার জন্য উন্মুক্ত।

এতে অংশ নেবেন উপমহাদেশের বিখ্যাত রকস্টার জেমস ও তার দল নগরবাউল। তাদের সঙ্গে কনসার্টে গাইবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। এমনটাই নিশ্চিত করেছেন আয়োজকরা। 

জানা গেছে, কা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গত ১১ তারিখ থেকে শুরু হয় ‘তারুণ্যের উৎসব’। আর এ উৎসব শেষ হবে আগামীকাল ১৩ ফেব্রুয়ারি। 

আয়োজকরা জানান, পুরো কনসার্টটি থাকবে উন্মুক্ত। কোনো টিকিট লাগবে না। সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চে আসবেন শিল্পীরা। চলবে মধ্যরাত পর্যন্ত।

জেমস-এর ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, উৎসবের সমাপনী আসরে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় থাকছে নগর বাউল চমক। তবে চমকের বিষয় হলো- কনসার্টটি থাকছে সবার জন্য উন্মুক্ত।

আয়োজন প্রসঙ্গে জেমসের ভাষ্য, আমার পথচলার অন্যতম শক্তি হলো তারুণ্য। ওদের জন্যই আমার গাওয়া। সেই তারুণ্যের উৎসবের সমাপনী আয়োজনে গাইবো, এটা ভালোলাগার বিষয়। সবাইকে স্বাগতম।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch