Apan Desh | আপন দেশ

সৌদিতে প্রথমবার জনসম্মুখে নারীদের রক কনসার্ট

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৮, ২৪ ডিসেম্বর ২০২৪

সৌদিতে প্রথমবার জনসম্মুখে নারীদের রক কনসার্ট

সৌদি আরবে প্রথমবারের মতো নারী রক ব্যান্ড ‘সিরা’ জনসম্মুখে গান গাওয়ার অনুমতি পেয়েছে। কঠোর ধর্মীয় বিধিনিষেধ ও পুরুষশাসিত সমাজের প্রতিবন্ধকতা সত্ত্বেও ‘সিরা’ একটি নতুন যুগের সূচনা করছে। তাদের ভাষ্য অনুযায়ী, সৌদি আরবে নারীদের জন্য এমন পরিবেশে সংগীতের প্রতি আগ্রহ তৈরি করা তাদের প্রধান লক্ষ্য।

আরবি সংস্কৃতিতে সিরা অর্থ জীবন। এ ব্যান্ডের মূল উদ্দেশ্য- সৌদি নারীদের সংগীতের প্রতি আগ্রহী করা। সদস্যরা জানান বিধিনিষেধ সত্ত্বেও পরিবারের সমর্থন পেয়েছেন তারা।

পশ্চিমা ও আরব সংস্কৃতির আদলে গড়ে ওঠে ব্যান্ড সিরা। অসাধারণ গানের লাইন আর রক-আরব সংমিশ্রণ অতীতে আগে দেখা যায়নি। ফলে তাদের গানগুলোতে রয়েছে আলাদা ভাইব; যা দিনে দিনে জনপ্রিয়তা বাড়িয়ে তুলছে শ্রোতাদের মাঝে।

গত ৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে তাদের প্রথম অ্যালবাম। ২০০৮ সালে দ্য একোলেড নামের আরও একটি নারী রক ব্যান্ড আত্মপ্রকাশ করেছিল। যাদের শুধু আন্ডারগ্রাউন্ডেই গানের অনুমতি মিলেছিল। তবে এবার জনসম্মুখে গান গাওয়ার অনুমতি পেয়েছে সিরা।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch