Apan Desh | আপন দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:০৯, ১৪ জুলাই ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

ফাইল ছবি, আপন দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ১৬ জুলাইয়ের দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণবশত এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থগিত হওয়া পরীক্ষা দুটির নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। 

আরও পড়ুন<<>>মন্ত্রী হঠাতে রাস্তায় শিক্ষার্থী, বৈঠকে শিক্ষামন্ত্রী

ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ২৫ জুলাই এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা আগামী ১১ আগস্ট অনুষ্ঠিত হবে। তবে ১৬ জুলাইয়ের পরীক্ষা দুটির তারিখ পরিবর্তন হলেও পূর্বঘোষিত অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়