Apan Desh | আপন দেশ

বাকৃবিতে কোরিয়ার প্রতিনিধিদল, হবে যৌথ গবেষণা

বাকৃবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৮, ১২ জুলাই ২০২৬

বাকৃবিতে কোরিয়ার প্রতিনিধিদল, হবে যৌথ গবেষণা

ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সফরে এসেছে দক্ষিণ কোরিয়ার ইয়ুংনাম বিশ্ববিদ্যালয়ের পার্ক চুং হি স্কুল অব পলিসি অ্যান্ড সেমাউল এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। আন্তর্জাতিক একাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এ সফরে এসেছে তারা। 

রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত এ সফরের আয়োজন করেন বাকৃবির কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। তার উদ্যোগেই দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ একাডেমিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলে ছিলেন পিএসপিএস-এর ডিন ও আন্তর্জাতিক উন্নয়ন এবং সেমাউল স্টাডিজের অধ্যাপক ড. জিয়ং জু লি, ভাইস ডিন ও স্পেশাল ফিজিক্যাল এডুকেশনের অধ্যাপক ড. সিওক মিন ইউন এবং প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যালয়ের ব্যবস্থাপক জুং চুন লি।

আরও পড়ুন<<>>প্রাথমিকের বৃত্তিরে ফল প্রকাশ, দেখবেন যেভাবে

সফরকালে প্রতিনিধিদল বাকৃবির শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, একাডেমিক সহযোগিতা এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রমের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরে প্রতিনিধিদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য প্রতিনিধিদলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বাকৃবি ও ইয়ুংনাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা জানান, এ সফরের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘমেয়াদি একাডেমিক ও গবেষণা অংশীদারিত্ব গড়ে তোলার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়