Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৫২, ৯ এপ্রিল ২০২৬

মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশি আটক

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় ৭৯ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (০৮ এপ্রিল) রাত ৭টা থেকে পেরাক অঙ্গরাজ্যের চেমোরের কানথান শিল্প এলাকায় অবস্থিত দুটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেরাক ইমিগ্রেশন বিভাগের পরিচালক জেমস লি জানান, প্রথম কারখানা থেকে ৫৬ জন এবং দ্বিতীয় কারখানা থেকে বাকি শ্রমিকদের আটক করা হয়। কর্মঘণ্টার শিফট পরিবর্তনের সময় তাদের আটক করা হয়।

তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আটক শ্রমিকরা মালয়েশিয়ায় প্রবেশের জন্য ব্যবহৃত ভিজিট পাসের অপব্যবহার করেছেন এবং অনেকে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেছেন।’

আরও পড়ুন : লেবাননে ইসরায়েলি হামলা, ফের বন্ধ হরমুজ প্রণালি

জেমস লি আরও বলেন, ‘আটকদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯বি ধারা অনুযায়ী, (পাস, পারমিট বা সীমান্ত পাসের অপব্যবহার) তদন্ত করা হবে। পাশাপাশি শ্রম বিভাগ (জেটিকে) তাদের নিজস্ব আইনের আওতায় সংশ্লিষ্ট অপরাধ তদন্ত করবে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়