Apan Desh | আপন দেশ

দরপতনের শীর্ষে ফিনিক্স ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৫, ১ অক্টোবর ২০২৪

দরপতনের শীর্ষে ফিনিক্স ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৪টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফিনিক্স ইন্স্যুরেন্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।

মঙ্গলবার (১ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, ফিনিক্স ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা বা ১৪ দশমিক ৯৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মাইডাস ফাইন্যান্সিংয়ের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা বা ১০ দশমিক ৯৮ শতাংশ। আর ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ২১ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড।

এছাড়া, ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফু-ওয়াং ফুড, এমারেল্ড অয়েল, ডরিন পাওয়ার, ফেডারেল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, কাট্টালী টেক্সটাইল এবং এ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement