Apan Desh | আপন দেশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৪, ৭ জুলাই ২০২৬

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর রাউন্ড অব ১৬–এর ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এ ম্যাচে আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তন আসতে পারে।

মঙ্গলবার (০৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় এ ম্যাচ হবে।

কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর রাউন্ড অব-১৬ নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামের মাঠে নামবে লিওনেল স্ক্যালোনির দল।

এ ম্যাচে স্ক্যালোনি তার শুরুর একাদশে তিনটি পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি একাদশ প্রকাশ না করলেও গণমাধ্যমে প্রকাশিত সম্ভাব্য দল সম্পর্কে ইঙ্গিত দিয়ে বলেন, দল ঠিক করেছি, কিন্তু এখনো খেলোয়াড়দের জানাইনি, তাই আপনাদেরও বলিনি। তবে আপনারা মোটামুটি জানেন কী হচ্ছে। নিকো (এএফএর যোগাযোগ ব্যবস্থাপক নোভেলো) আমাকে বলে কী নিয়ে আলোচনা হচ্ছে, আর বলা যায় আপনারা সঠিক দিকেই আছেন।

টিওয়াসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, স্ক্যালোনি ইতোমধ্যেই তার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। এ ম্যাচে চোট কাটিয়ে ফিরছেন ফুলব্যাক নিকোলাস তাগলিয়াফিকো। ফাকুন্দো মেদিনার জায়গা নেবেন তিনি। মেদিনা শেষ ম্যাচে ক্র্যাম্পে ভুগেছিলেন।

আক্রমণভাগে লাউতারো মার্টিনেজ পরিবর্তে সুযোগ পাচ্ছেন হুলিয়ান আলভারেজ। প্রথম চার ম্যাচে লাউতারো শুরু করেছিলেন। জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে গোলও করেছিলেন, তবে শেষ ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেননি। বাম গোড়ালির চোট কাটিয়ে ফিরেই এবার একাদশে জায়গা পাচ্ছেন আলভারেজ।

আরও পড়ুন <<>> ফাইনালে স্পেনের মুখোমুখি হতে চায় আর্জেন্টিনা

মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেস শুরু থেকেই খেলবেন। কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে নেমে তিনি দারুণ খেলেছেন। তার জায়গায় থিয়াগো আলমাদা একাদশ থেকে বাদ পড়বেন। পারেদেস ডিপ-লাইং মিডফিল্ডে খেলবেন, ফলে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার আরও ওপরে এনজো ফার্নান্দেজের পাশে খেলবেন।

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ;  নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়