Apan Desh | আপন দেশ

সংসদে হাসনাতের বিস্ময় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৭, ১৯ এপ্রিল ২০২৬

সংসদে হাসনাতের বিস্ময় প্রকাশ

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন, বর্তমান সরকারের আমলেও কেনো কার্টুন শেয়ার করার কারণে গ্রেফতার করা হয়। এ নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।

রোববার (১৯ এপ্রিল) সংসদে তিনি এ প্রশ্ন তুলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, এ সময়ে এসেও কার্টুন শেয়ার করার কারণে একজনকে কেন গ্রেফতার করা হবে, সেটা ভাবতে পারছি না। যেখানে ভুল আইনে মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে, জামিনযোগ্য হওয়ার পরও জামিন দেয়া হচ্ছে না।

আরও পড়ুন <<>> এনসিপি থেকে ২ নেত্রীর পদত্যাগ

এসময় সংসদেই মন্ত্রীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে হাসনাত বলেন, সংসদে মন্ত্রীদের জবাবদিহিতার আওতায় না আনতে পারলে, আমরা কোথায় গিয়ে কথা বলব। তারকা চিহ্নিত প্রশ্ন করতে না পারায় আমরা অধিকারবঞ্চিত হচ্ছি বলেও অভিযোগ করেন তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়