ছবি : আপন দেশ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন ২ নেত্রী। এরমধ্যে ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ, আমি এনসিপির সঙ্গে যুক্ত থাকাকালে যদি কারও মনে কোনো কষ্ট দিয়ে থাকি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন।’ নিজের ফেসবুকে এমন পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন ফারাহা এমদাদ নামে কুমিল্লার এক এনসিপি নেত্রী।
এ ছাড়া জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় কমিটিতে ‘সংগঠক’ পদে ‘সম্মতি ও অবগত’ করা ছাড়াই অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে এনসিপি থেকে ফারাহা এমদাদ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কমিটি ঘোষণার পর শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে এ পদ ছাড়েন তিনি।
এদিকে জাতীয় নাগরিক পার্টির সদ্য ঘোষিত জাতীয় নারীশক্তির যুগ্ন সদস্য সচিব পদসহ দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি।
দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি এ বিষয়ে নিজের ফেসবুকে পেইজে পদত্যাগপত্র পোস্ট করে লিখেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে এনসিপি থেকে নিষ্ক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। গত ১৮ এপ্রিল প্রকাশিত এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তি এর কেন্দ্রীয় কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত। উক্ত কমিটির সঙ্গে আমরা কোন সংশ্লিষ্টতা নেই।
আরও পড়ুন : সচিব পদমর্যাদায় ৩ কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ
জাতীয় নাগরিক পার্টির সকল প্রকার পদ থেকে পদত্যাগ করেছি এবং পদত্যাগপত্র প্রেরণ করেছি, ধন্যবাদ।
শনিবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী উইং ‘জাতীয় নারীশক্তির’ ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































