Apan Desh | আপন দেশ

বিএনপির সমাবেশ দুপুরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২৭, ১৭ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১০:১২, ১৭ সেপ্টেম্বর ২০২৪

বিএনপির সমাবেশ দুপুরে

‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে আজ সমাবেশ করেবে বিএনপি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে। 

এতে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশ থেকে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে দেশ পুনর্গঠনে ‘নতুন বার্তা’ দেবেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের যৌথ সঞ্চালনায় গণসমাবেশে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা। যোগ দেবেন ঢাকা মহানগর ছাড়াও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে দেশের সব মহানগরে শোভাযাত্রা করবে বিএনপি। এতে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement