ফাইল ছবি
দাফতরিক যোগাযোগ, সরকারি নথি ও সারসংক্ষেপে সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ লেখা যাবে না। একইভাবে অন্য কোনো সম্মানসূচক শব্দও ব্যবহার না করার সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (০৯ সেপ্টেম্বর) জারি করা এক পরিপত্রে এ নির্দেশনার কথা জানানো হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট সব সরকারি দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সঙ্গে দাফতরিক যোগাযোগের ক্ষেত্রে তাদের পদবির পূর্বে সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন <<>> ইউনূস সরকারের শ্বেতপত্রের আদলে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী
পরিপত্র অনুযায়ী, সরকারি চিঠিপত্র, নথি, সারসংক্ষেপ উপস্থাপনসহ দাফতরিক কার্যক্রমে পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না।
পরিপত্রে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীন সব দফতরকে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































